ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

    রাজাপুরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা গ্রামের বিষখালি নদীতে মাছ ধরতে গিয়ে জেলে মো. মিরাজ মোল্লার (১৯) লাশ উদ্ধার করেছেন স্বজনরা। শুক্রবার বিকেলে ৫টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

    মিরাজ উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার খলিফা জানান, বৃহস্পতিবার দুপুরে বিষখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়েছিল মিরাজ। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।

    রাতে প্রশাসনের অভিযান বন্ধ ঘোষণা করা হয়। পরে শুক্রবার দিনভর ট্রলার ও নৌকা নিয়ে স্বজন ও স্থানীয়রা বিষখালির বিভিন্ন এলাকায় খোজখুজি করে বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ