ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • দণ্ডপ্রাপ্ত উত্যক্তকারীকে কারাগারে প্রেরণ 

    দণ্ডপ্রাপ্ত উত্যক্তকারীকে কারাগারে প্রেরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মো. খায়রুল ইসলাম (২৫) নামে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

    বৃহস্পতিবার বিকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত খায়রুল ওই গ্রামের মো. মোদাচ্ছের আলীর ছেলে। জানা যায়, দন্ডপ্রাপ্ত খায়রুল দীর্ঘদিন ধরে একই গ্রামের এক স্কুলছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি স্কুলছাত্রীর পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়।

     বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে খায়রুলকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

    রাজাপুর থানার পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘দণ্ডপ্রাপ্তকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ