ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নিলো চাচি!

    মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নিলো চাচি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে আম নিয়ে ঝগড়ার জেরে সাহিদা আক্তার কল্পনা (১৭) নামে দশম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রীর কান কামড়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন চাচি সুমা বেগমের (৩১) বিরুদ্ধে। 

    শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহিদা আক্তার কল্পনা ওই গ্রামের মৃত শহিদুল ইসলাম ও মৃত তানিয়া বেগমের মেয়ে এবং মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সুমা বেগম ওই এলাকার এমাদুল হকের স্ত্রী। 

    আহত সাহিদা আক্তার কল্পনা ও তার ভাই হাসান অভিযোগ করে জানান, কল্পনাদের গাছ থেকে কাউকে না জানিয়ে সুমা বেগম আম পেড়ে নিচ্ছিলেন। 

    এসময় কল্পনা আম নেয়ার কারন জানতে চান এবং আম নিতে বারন করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সুমা বেগম ও তার মেয়ে খোদেজা আক্তার ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে নেয় এবং হাসানের স্ত্রী শারমিন ও ছেলে রমজানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ