ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • রাজাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম 

    রাজাপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের বিচার চাওয়ায় বাবাকে কুপিয়ে জখম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এবং ধর্ষণের বিচার চাওয়ায় ওই ছাত্রীর পিতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার গভীর রাতে ধর্ষণ ও মারামারির অভিযোগে ৪ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করেন ওই ছাত্রীর চাচা মো. সাইদুল ইসলাম। 

    সাইদুল ইসলাম ঝালকাঠি সদর থানার ছত্রকান্দা এলাকার মৃত খোরশেদ আলী আকনের ছেলে। ওই ছাত্রী পুটিয়াখালি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। 

    মামলা সূত্র ও পুলিশ জানায়, উপজেলার পুটিয়াখালী এলাকার মো. শাহ জামান হাওলাদারের ছেলে মো. বেল্লাল হাওলাদার (২৫), সহযোগী তাওহীদ মোল্লার সহায়তায় স্কুলছাত্রীকে গত ২৬ মে সন্ধ্যার পর বাড়ি থেকে তুলে নিয়ে পাশের কলা বাগানে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ছাত্রীকে ভয়ভিতি দেখায় তারা। পরে ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর বাবা ২৯ মে রাতে অভিযুক্ত ব্লোলসহ তার পরিবারকে ডেকে এ ঘটনার প্রতিবাদ করেন এবং বিচার চাওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। 

    এ সময় অভিযুক্তর বাবা মো. শাহ জামান হাওলাদার ও রাজাপুর সদরের মৃত মেনাজের ছেলে মো. সিদ্দিক এসে তাকে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। 

    রাজাপুর থানা ওসি মো. শহিদুল ইসলাম জানান, ভাইকে মারধর ও ভাতিজিকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর চাচা সাইদুল ইসলাম বাদি হয়ে ৪ জনকে আসামি করে ২টি মামলা দায়ের করেছে। ধর্ষণ মামলায় বেল্লাল ও (২৫), তাওহীদকে আসামী করা হয়েছে। ওসি জানান, ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে, তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ