ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

    ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। 

    মানববন্ধনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে গণপরিবহন চালু, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বীমা খুলে দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। 

    পড়ালেখা বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে পড়েছে। তাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তাঁরা।  মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা শাখার সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসেন, সেক্রেটারী মুহাম্মদ শাখাওয়াত হোসেন, জাতীয় শিক্ষা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ মুহাম্মদ খলিলুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী মো. রবিউল ইসলাম। পরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দাবি আদায়ের লক্ষ্যে গণস্বাক্ষর নেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ