ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

    ঝালকাঠিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ঝালকাঠি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

     ছাত্রদল নেতারা জানায়, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। 

    এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিক্ষোভকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।  

    জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রগীল হামলা চালায়। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ অসংখ্য নেতাকর্মী আহত হয়। 

    এর প্রতিবাদে ঝালকাঠিতে শান্তিপূর্ণ কর্মসূচিও পালন করতে দিচ্ছে না পুলিশ। আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। মিছিল সামনের দিকে যেতে চাইলে অসংখ্য পুলিশ এসে চারদিক ঘিরে ফেলে। আমাদের দলীয় কার্যালয়ের ভেতরে যেতে বাধ্য করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মিছিল নিয়ে শহরে প্রবেশ করলে শান্তিশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে বলে পুলিশ তাদের থামিয়ে দেয়। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ