ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

    রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল হাওলাদার (৫৪) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে বিকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত দুলাল পার্শ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত আব্দুল রশিদ হাওলাদারের ছেলে। 

    নিহতের স্ত্রী জেসমিন বেগম জানায়, তার স্বামী দুলাল সকালে উত্তর তারাবুনিয়া এলাকার মৃত জব্বার আকনের ছেলে সোবাহান আকনের বাড়িতে রান্নাঘর নির্মাণে কাজ করতে যায়। দুপুরে ঐ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনা স্থলে গিয়ে দুলালকে উদ্ধার করে স্থানীয় চিকিৎকের কাছে নিলে আসলে সেখানে তাকে মৃত ঘোষনা করে। 

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ