ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন  কার্যক্রম নেই, তবু বেতন পাচ্ছেন দারুল আরকামের শিক্ষকরা
  • রাজাপুরে  অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী

     রাজাপুরে  অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে মালামালসহ একটি দোকান পুড়ে গেছে। অল্পের জন্যে বেঁচে গেছেন দোকানের মালিক আবদুর রব ফরাজী (৬৫)। গত বুধবার রাতে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে তাঁর দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তাকে মেরে ফেলার জন্যই বাইরে থেকে দরজায় রশি বেধে আগুন দেওয়া হয়েছিল বলে রব ফরাজী অভিযোগ করেন।

    স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে আবদুর রব ফরাজী তাঁর দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা রশি দিয়ে বেধে পেট্রোল দিয়ে আগুন দেয়। স্থানীয় লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুর” করে। দোকানের মধ্যে আটকা পড়া বৃদ্ধ ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

    তারা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে মালামালসহ দোকানটি পুড়ে যায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে রব ফরাজী দাবি করেন। তাকে হত্যার উদ্দেশ্যেই দোকানে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ