ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তির কারাদণ্ড

    রাজাপুরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তির কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউপি নির্বাচনে সিল, কালি ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবির পারভেজ এ রায় দেন। 

    দণ্ডপ্রাপ্তরা হলো- মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহতাব (তালা) এর সমর্থক নারগিস বেগম, ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী রুমানা ইয়াসমিন (বই) এর সমর্থক সুমন হোসেন ও ৪, ৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী মর্জিনা বেগমের (কলম) সমর্থক সাথী আক্তার। 

    রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, নির্বাচন চলাকালিন জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে ৪টি ব্যালট বই, সিল ও কালি ছিনতাই করে কেন্দ্রের বাহিরে নিয়ে যান উল্লিখিতরা। কেন্দ্রের দায়িত্বে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের আটক  এবং ১টি ব্যালট বই উদ্ধার করেন। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে তাদের ৬ মাসের সাজা প্রদান করেন। 

    এদিকে উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনায় আলগী গ্রামের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর হোসেনসহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ