ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • রাজাপুরে ওয়ার্কসপ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    রাজাপুরে ওয়ার্কসপ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নের শাহমিয়ার হাট এলাকা একটি ওয়ার্কসপ থেকে অন্তু মাতুব্বর (১৮) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় শরীফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের ভিতরের থাকা একটি কক্ষ থেকে অন্তুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

    নিহত অন্তু ওই এলাকার সুমন শরীফের ওয়ার্কসপে শ্রমিকের (হেল্পার) কাজ করতো এবং রাতে একা ওখানে ঘুমাতো। অস্তু নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার শুক্কুর মাতুব্বরের ছেলে। স্থানীয়রা জানান, ঘটনার সময় শনিবার রাত আনুমান ৯টার দিকে ওয়ার্কসপের মালিক সুমন শরীফ অন্তুকে ফোনে না পেয়ে খুঁজতে খুঁজতে তার শয়ন কক্ষে যায়। 

    এ সময় অন্তুকে ঘরের মাটামের সাথে বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশ খবর দেয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ওই ওয়ার্কসপের একটি কক্ষ থেকে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। 

    ওই ওয়ার্কসপে বেশ কয়েকমাস যাবত শ্রমিকের কাজ করতো। তার মৃত্যুর কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিসারা রিপোর্টে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ