ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে শিশু কিশোরদের নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    ঝালকাঠিতে শিশু কিশোরদের নামাজ আদায় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির শিশু কিশোরদের ৪১ দিন তাকবির উল্লাহর সাথে নামাজ আদায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় চাঁদকাঠি এবাদুল্লাহ জামে মসজিদে আব্দুল কাদের ফাউন্ডেশন এ ব্যাতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে। 

    মসজিদ প্রতিষ্ঠায় আমরণ খেদমতকারী প্রতিষ্ঠাতা ইমাম মরহুম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবের ১৩তম মৃত্যু বার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরুল মুসলিহীন হযরত মাওলানা খলীলুর রহমান নেছারাবাদী হুজুর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। 

    ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ছবির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার (এনএসআই) উপ-পরিচালক মো. শাহারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ,অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান ও মসজিদের পেশ ইমাম মো. নাসির উদ্দিন। বক্তারা মরহুম হযরত মাওলানা আব্দুল কাদের সাহেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। 

    মরহুমের জন্য দোয়া মোনাজাত করেন নেছারাবাদী হুজুর। পরে শিশু কিশোর নামাজীদের পুরস্কার বিতরণ করা। এ প্রতিযোগিতার মধ্যদিয়ে শিশু কিশোরদের ৫ ওয়াক্ত নামাজ পরার অভ্যাস করবে ও ইলামের আদর্শে পথ চলবে বলেও আশা ব্যক্ত করেন অতিথিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ