ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • নলছিটিতে  শ্রমিক লীগনেতাসহ আটক ২

    নলছিটিতে  শ্রমিক লীগনেতাসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের এক ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতায়ের ঘটনায় নলছিটিতে শ্রমিক লীগনেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার সকালে তাদের নলছিটি থানায় হস্তান্তর করে র‌্যাব। 

    আটককৃতরা হলেন, নলছিটি পৌরসভার শীতলপাড়া এলাকার সোবহান আলী হাওলাদারের ছেলে উপজেলা শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মো. জলিল হাওলাদার (৪০) ও নাঙ্গুলী এলাকার আদম আলী মুন্সির ছেলে শাহিন মুন্সি (৩১)।  র‌্যাব জানায়, বরিশাল মহানগরের চরকাউয়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী কালাম হোসেন তালুকদার গত ১০ জুন কাজের জন্য বাকেরগঞ্জ যান। সেখান থেকে দুপুরে তিনি বরিশাল সদরে ফিরছিলেন। 

    দপদপিয়ার বখতিয়ার বাড়ি সামনে এলে আসামিরা ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে তাঁকে আটক করেন। এসময় তাঁর কাছে থাকা নগদ টাকা ও বিকাশ নম্বরে থাকা টাকা নিজেদের বিকাশ নম্বরে ¯’ানান্তর করেন শ্রমিক লীগ নেতা। পরে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনা ব্যবসায়ী কালাম তালুকদার মোবাইল নম্বরসহ বরিশাল র‌্যাব- ৮ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। র‌্যাব সদস্যরা বিকাশ নম্বরের সূত্র ধরে দুই জনকে আটক করে নলছিটি থানায় সোপর্দ করে।  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ