ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাঁঠালিয়ায় সেপটিক ট্যাংকে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

    কাঁঠালিয়ায় সেপটিক ট্যাংকে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাড়ির নতুন সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই যুবকের নাম আসাদুল হক (৩২) ও মজলু মিয়া (২৬)।  

    পুলিশ ও স্থানীয়রা জানায়, চেঁচরীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক আলতাফ হোসেন খানের মহিষকান্দি গ্রামের বাড়িতে নতুন একটি সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। মঙ্গলবার সকালে ট্যাংকের ভেতরে ঢুকে সেন্টারিং খোলার কাজ করছিলেন ভান্ডারিয়া উপজেলার গাজীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আসাদুল হক ও কাঁঠালিয়ার মহিষকান্দি গ্রামের শাহাদাত মিয়ার ছেলে মজলু মিয়া নামের দুই শ্রমিক। ট্যাংকের ভেতরে দমবন্ধ হয়ে দুইজনই গুর”তর অসুস্থ হয়ে পড়ে। 

    তাদের চিৎকার শুনে আলতাফ হোসেনের ছেলে পলাশ খান ও প্রতিবেশী শুভ খান তাদের উদ্ধার করে। এসময় পলাশ খানও অসুস্থ হয়ে পড়ে। তাদের পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক এদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন। 

    অসুস্থ  পলাশ খানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, সেপটিক ট্যাংকির কাজ করতে গিয়ে দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। মৃত দুইজনের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ