ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা দিবে ‘দুকস’

    নলছিটিতে করোনা আক্রান্তদের ফ্রি অক্সিজেন সেবা দিবে ‘দুকস’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট থেকে রক্ষা করতে বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দুকস’। দুঃস্থ কল্যাণ সংস্থা (দুকস) তাদের ৭টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ  সেবা কার্যক্রম চালু করে। বুধবার পৌরসভা চত্বরে সংস্থার মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান।

     এ সময় উপস্থিত ছিলেন দুঃস্থ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচ এম সিজার, নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমন, সংরক্ষিত নারী কাউন্সিলর দিলরুবা আক্তার।   সংস্থার নির্বাহী পরিচালক হাসান আল মামুন লিমন জানান, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের বিনামূল্যে অক্সিজেন দেওয়া হবে। আর্থিকভাবে সামর্থবানরা চাইলে রিফিলচার্জ হিসেবে ৫০০ টাকা অনুদান দিতে পারবেন।

    বীর মুক্তিযোদ্ধা ও অসহায়দের জন্য এ সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পৌর মেয়র আবদুল ওয়াহেদ খান এ ধরনের আয়োজনের জন্য দুঃস্থ কল্যাণ সংস্থাকে অভিনন্দন জানিয়ে বলেন, যদি করোনা আক্রান্ত কারো দাফন কাফনের জন্য আর্থিক সমস্যা থাকে, তাদেরও সহযোগিতা করা হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ