ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি

    রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

    রাজাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেয়ার অভিযোগে বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাব্বির খান বাদি হয়ে এ মামলা দায়ের করেন যার নং ৩ ।  

    জামাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ২০০৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করে পরাজয় বরন করেন। মামলা সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল তার নিজ ফেসবুক আইডি থেকে গত ৪ জুলাই রাত ১০ টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিধদের জড়িয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করার লক্ষে বিভান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে।

    বৃহস্পতিবার বিকেলে রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) ধারায় এ মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ