ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • ঝালকাঠিতে কঠোর লকডাউন অমান্য করায় ৪৬ জনকে জরিমানা

    ঝালকাঠিতে কঠোর লকডাউন অমান্য করায় ৪৬ জনকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে কঠোর লকডাউনের মধ্যেও বৃহস্পতিবার রাস্তায় মানুষের ভিড় বেড়েছে। বাজারে জটলা বেধে কেনাকাটা করছে জনসাধারণ। স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। রাস্তায় যানবাহন চলাচলও বেড়েছে। মোটরসাইকেলেও একাধিক লোক বসে চলাচল করছে।

    এমন পরিস্থিতিতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনছার ব্যাটালিয়ান সদস্যরা। কারনে অকারনে রাস্তায় বের হওয়া মানুষের যাতায়াত ঠেকাতে জেলা প্রশাসনের ১৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছেন।

    লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার সকালে ৪৬ জনকে ২৬ হাজার ৮৯০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নলছিটি উপজেলাতেই পুলিশ. সাংবাদিকসহ ৩৪ জনকে জরিমানা করা হয়েছে। মোটরসাইকল চালানোর সময় হেলমেড না পড়ায় পুলিশের এক উপপরিদর্শক ও দুইজন সাংবাদিকও জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, করোনার মধ্যে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। লকডাউন অমান্য করে অনেক মানুষ বিনা কারনে ঘোরাফেরা করছেন। মিথ্যা অযুহাত দেখিয়ে আনাচে কানাচে জটলা বাধছেন। অনেকে মোটরসাইকেল চালাচ্ছেন একাধিক ব্যক্তিকে পেছনে নিয়ে। আবার কারো মাথায় হেলমেড নেই, এর মধ্যে পুলিশও রয়েছে। যারা আইন অমান্য করেছেন, তাদেরকে জরিমানা করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ