ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ

     ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। প্রচন্ড গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মানুষ। বিছানা না পেয়ে বারান্দায় চিৎিকসা নিচ্ছেন রোগীরা। জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সগুলোতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দুই দিনে তিন শতাধিক রোগী ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়েছেন আরো শতাধিক মানুষ। হঠাৎ করে ডায়রিয়া বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা।

    ঝালকাঠি সদর হাসপাতালের তথ্য মতে, শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ জন রোগী। এর মধ্যে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছেন। এদিকে ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি বেড থাকলেও আজকের দিনে রোগী রয়েছে ৬২ জন। বিছানায় স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। একসঙ্গে এতো রোগীর চাপ সামলাতে হিমসিম খাচ্ছেন চিকিৎসক ও সেবিকারা। একই অবস্থা বিরাজ করছে নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলাতে। তিনটি স্বাস্থ্য কমপ্লেক্সেও ডায়রিয়া রোগীর চাপ সামলাতে কষ্ট হচ্ছে চিকিৎসকদের। এমন পরিস্থিতিতে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

    ঝালকাঠি সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মামপি দত্ত বলেন, প্রতিদিন যেহারে ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে আসছে, তাতে তাদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। আমাদের বিছানা রয়েছে ১২টি, অথচ রোগী ভর্তি হচ্ছে প্রতিদিন ৪০-৫০ জন। এখন বাধ্য হয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন তারা। আমাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে।

    ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মো. আবুয়াল হাসান বলেন, বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে থাকে। জনবল কম থাকলেও আমরা সাধ্যমতো ডায়রিয়ার রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। আক্রান্ত রোগীকে বিশুদ্ধ পানি পান ও নিরাপদ খাবার খাওয়াতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপদে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ