ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ধানক্ষেতে মিলল ইলিশ! মঠবাড়িয়ায় চাঞ্চল্যের সৃষ্টি 

    ধানক্ষেতে মিলল ইলিশ! মঠবাড়িয়ায় চাঞ্চল্যের সৃষ্টি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


     
    পিরোজপুরের মঠবাড়িয়ায় এবার ধানক্ষেতে ইলিশ মাছ পাওয়ার খবর পাওয়া গেছে। এর আগে পুকুরেও ইলিশ মাছ পাওয়ার খবর শোনা গেছে।


    উপজেলার ছোটহারজী গ্রামে মো. দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবক গত বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ মাছ পান।

    ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মো. দেলোয়ার হোসেন ছোটহারজী গ্রামের মো. চান মিয়ার ছেলে। দেলোয়ার স্থানীয় কাটাখালি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন।

    দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারের পানিতে ধানক্ষেত ডুবে গেলে সেখানে মাছ পাওয়া গত বৃহষ্পতিবার রাতে ধানক্ষেতে পানি আসলে টেঁটা নিয়ে মাছ ধরতে গিয়ে ইলিশ মাছটি শিকার করেন। ইলিশ মাছ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য দেলোয়ারের বাড়িতে লোকজনের ভিড় জমে যায়।

    ছোটহারজী গ্রামের শিক্ষক উজ্বল বড়াল জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় ৫০০ গ্রাম হবে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ