ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ঝালকাঠিতে ১৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

    ঝালকাঠিতে ১৬ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলার নবনির্বাচিত ১৬টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। 

    শপথ অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. কামাল হোসেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন উপস্থিত ছিলেন। 

    শপথ নেওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন নলছিটি উপজেলার রানাপাশায় মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে মো. আ. গফফার খান, কুশঙ্গলে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগরে এনামুল হক শাহীন, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে সিরাজুল ইসলাম সেলিম (বিনাপ্রতিদ্বদ্বিতায়)। 

    রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে মো. নজর”ল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় গোলাম কিবরিয়া পারভেজ (বিনাপ্রতিদ্বদ্বিতায়)। এরা প্রত্যেকেই আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। গত ২১ জুন কাঁঠালিয়ার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ