ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ

    ঝালকাঠিতে দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার মহামারি ও লকডাউনের কারণে ঝালকাঠির বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন আলোচিত সেই যুবলীগ নেতা ছবির হোসেন।

    রবিবার (২৫ জুলাই) দুপুরে শহরের পূর্বচাঁদকাঠি বাজার এলাকায় শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ছবির হোসেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

    খাবার বিতরণকালে যুবলীগ নেতা ছবির হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জননেতা আমির হোসেন আমুর নির্দেশনায় আমি এই কার্যক্রম শুরু করেছি। যতদিন লকডাউন থাকবে ততদিন আমার এ কর্মসূচিও অব্যাহত থাকবে।

    করোনাকালিন সময়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান এবং করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে যুবলীগ নেতা ছবির হোসেন মানুষের প্রশংসা কুড়িয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ