ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • খেলার ফাকে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    খেলার ফাকে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    রাজাপুরে খেলার ফাকে পুকুরে পড়ে এক আড়াই বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পুটিয়াখালি গ্রামে নানা বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে ।  

    নিহত সাজিদ কাঠালিয়া উপজেলার  ছিটকী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে । 

    পুলিশ ও স্বজনরা জানান, পুটিয়াখালি গ্রামের বাসিন্দা সাজিদের নানা হারুন মিয়ার বাড়িতে নানা-নানীর কাছে রেখে জীবিকার তাগিদে মা ও বাবা ঢাকা গার্মেন্টেসে চাকুরি করেন। সাজিদকে নানা নানীই দেখাশোনা করতেন। 

    মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ঘরে কাজ করার সুযোগে বাড়ির উঠনে খেলার ফাকে পুকুরে পড়ে যায় সাজিদ। পরে স্বজনরা খোজাখুজির এক পর্যায় তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শিশুটির বাবা-মাকে খবর দেয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ