ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
  • ঝালকাঠীতে স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা 

    ঝালকাঠীতে স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আগামীকাল বুধবার থেকে কঠোর লকডাউনের আগের দিনে ঝালকাঠিতে বাজার ও রাস্তাঘাটে জনসাধারণের উপচেপড়া ভীড় লেগে আছে। স্বাস্থ্যবিধি না মেনেই গাদাগাদি করে কেনাকাটা করছে জনসাধারণ। মাস্ক ছাড়াই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। 

    এদিকে লকডাউনের খবর শুনেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে অসাধু ব্যবসায়ীরা। 

    ঝালকাঠি শহরের প্রধান বাজার ও চাঁদকাঠি চৌমাথা বাজার, সাধনার মোড়, ফায়ার সার্ভিস মোড়, কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই মানুষের ভীড় রয়েছে। বাজারে ভীড়ের মধ্যেই কেনাকাটা করছে মানুষ।

     লকডাউনের খবর শুনে অনেকে এক মাসের বাজার এক দিনে করে রাখছেন। এ সুযোগে ব্যবসায়ীরাও নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। এদিকে বাজারদর নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 
    আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে তিন হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

    ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্যা জানিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ