ঢাকা শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মানিলন্ডারিং মামলায় যুবক গ্রেফতার

    মানিলন্ডারিং মামলায় যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে মানিলন্ডারিং মামলার আসামি মতিন মোল্লা (৪০) ওরফে গাজা মতিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের একটি মাছের খামার থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিন মোল্লা আদাবাড়িয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে এবং আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের একাংশের সহসভাপতি। 

    সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের তালিকায় সে একাধিক আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে মতিন টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। কক্সবাজার জেলার একটি মানিলন্ডারিং মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে যায়। এর পর গোপণ সূত্রে খবর পেয়ে মতিনকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। 

    এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার বলেন, গাজা মতিন গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বাউফল থানার ওসি আল মামুন জানান, রোববার মতিনকে পটুয়াখালী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ