ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • নলছিটিতে অস্থায়ী কর্মচারীদের এক মাসের বাজার দিলেন আবাসিক প্রকৌশলী

    নলছিটিতে অস্থায়ী কর্মচারীদের এক মাসের বাজার দিলেন আবাসিক প্রকৌশলী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগে দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত ২৫ জন কর্মচারীকে এক মাসের খাদ্যসামগ্রী দিয়েছেন আবাসিক প্রকৌশলী। সোমবার সকালে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) উপজেলা কার্যালয়ে খাদ্যসামগ্রী কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়। 

    ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হোসেন সন্যামত জানান, অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের কিছু টাকা দিয়ে অস্থায়ী কর্মচারী (দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োজিত) ২৫ জনকে এক মাসের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। করোনার এ দুঃসময়ে কাজ কম থাকায় অস্থায়ী কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের সহযোগিতায় অফিসের সব কর্মকর্তা-কর্মচারী এগিয়ে এসেছেন।  

    খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, হলুদ-মরিচের গুড়া, পিঁয়াজ, রসুন, আঁদা, তেল, ডিম, সাবান, লবন। এছাড়াও তাদের সুরক্ষা সামগ্রী গ্লোবস, মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ